ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী রাজধানীর ফুটপাতে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ‘৯ লাখ টাকায়’ রফাদফা! সৌদি আরবকে সাহায্য করলে মার্কিন স্বার্থে হামলা চালাতে দ্বিধা করব না: হুঁশিয়ারি হুতিদের আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে: রাশেদ খান দেশে ভয়ংকর রূপে ডেঙ্গু, ডব্লিউএইচও’র সতর্কবার্তা জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রীর দেখা পেলেন বগুড়ার রুশমী, উচ্ছ্বসিত শিক্ষক সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা

যুদ্ধবিরতি চললেও গাজায় শিশু নিহতের ঘটনা অব্যাহত, হামাসের জাতিসংঘ প্রস্তাবনায় অস্বীকৃতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

ইসরায়েল ও হামাসের মধ্যকার স্থগিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় শিশুদের ওপর হামলা থামেনি। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ শুক্রবার (২১ নভেম্বর) জানিয়েছে, যুদ্ধবিরতির পরও প্রতিদিন গড়ে দুই শিশু নিহত হচ্ছে।

সংস্থার তথ্য অনুসারে, ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি শিশু প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও অনেক শিশু। জেনেভায় ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, “এটি শিশুদের প্রতি চলমান হুমকির একটি চরম উদাহরণ। শান্তি কার্যকর হলেও তাদের জীবন এখনও ঝুঁকির মধ্যে রয়েছে।”
ইউনিসেফের এ তথ্য আন্তর্জাতিক সম্প্রদায়কে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।

এদিকে, গাজা পুনর্গঠনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘গাজা পুনর্গঠনের ২০ দফা শান্তিচুক্তি’ নিরাপত্তা পরিষদের মাধ্যমে গৃহীত হয়, যেখানে যুদ্ধবিধ্বস্ত গাজার নিরাপত্তা তত্ত্বাবধানে ‘বোর্ড অব পিস’ গঠনের প্রস্তাব রয়েছে।

যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ে ট্রাম্পের উদ্যোগে হামাস সম্মতি দিলেও জাতিসংঘের সর্বশেষ পুনর্গঠন প্রস্তাব তারা গ্রহণ করতে নারাজ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

যুদ্ধবিরতি চললেও গাজায় শিশু নিহতের ঘটনা অব্যাহত, হামাসের জাতিসংঘ প্রস্তাবনায় অস্বীকৃতি

আপডেট সময় ০৭:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫