ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজের ইমাম যখন সমাজেরও সত্যিকারের ইমাম হবেন, তখনই জাতির মুক্তি আসবে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নামাজের ইমাম যখন সমাজেরও সত্যিকারের ইমাম হবেন, তখনই জাতির মুক্তি আসবে। রবিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘এদেশে আইন চলবে কোরআনের জন্য, নয়তো মানবিক সমাজ কায়েম হবে না। মসজিদ কমিটি হবে খতিব ও ইমামদের পরামর্শে। খতিব এবং ইমামগণ কারও করুণার পাত্র হতে পারবেন না। মসজিদে নামাজের ইমাম যিনি দায়িত্ব পালন করেন, তিনি সমাজেরও ইমাম হবেন। তখনই সত্যিকারের মুক্তি আসবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন জন্মগ্রহণ করি তখন আপনারা আমাদের ইমাম, আমরা যখন মৃত্যুবরণ করি তখনও আপনারা আমাদের ইমাম। সমাজের ফয়সালা মসজিদের মিম্বার থেকে আসবে।’ ডা. শফিকুর রহমান সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নবীজীর দেখানো পথে ফিরে যাওয়ার গুরুত্বেও গুরুত্ব আরোপ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নামাজের ইমাম যখন সমাজেরও সত্যিকারের ইমাম হবেন, তখনই জাতির মুক্তি আসবে

আপডেট সময় ০৫:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫