বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ করা হবে না। রোববার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকেই গ্রেফতার করা যায় না, ইমাম-খতিবদের তো দূরের কথা। বিগত ফ্যাসিস্ট সরকার ইসলাম বিদ্বেষী ছিল।” তিনি সবাইকে একসাথে থাকার আহ্বান জানিয়ে বলেন, “দেশের নবযাত্রা শুরু হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “দুনিয়ার কোনো কার্যক্রম যেন মসজিদে প্রশ্রয় না পায়। রাজনৈতিক চর্চার যথেষ্ট স্থান রয়েছে। আমরা চাই ইমামদের বিতর্কের উপরে রাখা হোক।”

ডেস্ক রিপোর্ট 

























