ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৯ বিয়ে করা মুফতী কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের সিফাত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘অবৈধ’: চীন ভোটের পর উত্তপ্ত পশ্চিমবঙ্গ, সহিংসতায় প্রাণ গেল ৪ জনের ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে : মির্জা ফখরুল মমতার এক ঘোষণায় নজিরবিহীন সংকটে পশ্চিমবঙ্গ, এখন কী হবে? গণপিটুনিতে নিহত ট্রাকচালকের শিশুকন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী আল্লাহ যেন আমার দুই পরিবারকে ধৈর্য দান করেন: দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

বাড়ি থেকে ককটেল ও পেট্রোল বোমাসহ যুবদল নেতা আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

এবার যশোরে এক যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়ে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা ও বেশ কিছু ধারালো অস্ত্রসহ যুবদল নেতা আল মাসুদ রানাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে শহরের রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ।

এসময় তাকে আটক করা হয়। আটককৃত আল মাসুদ রানা শহরের চাঁচড়া রায়পাড়া, রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

এদিকে কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে সংবাদে জানতে পারেন রানার বাড়িতে বোমা অস্ত্র রাখা আছে। সংবাদ পেয়ে সকাল সাড়ে ছয়টার দিকে রানার বাড়িতে অভিযানে যায় পুলিশ। রানাকে আটকের পরে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ির উঠানের পাশে রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু, একটি ছোরা ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলো রানার কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

যশোর নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, আল মাসুদ রানা অস্ত্রসহ আটকের বিষয়টি শুনেছি। ও দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। ও ধরনের ছেলে না রানা। তাকে ষড়যন্ত্র করে কেউ ফাঁসিয়ে দিচ্ছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজ নিচ্ছি; যুবদল সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। ব্যক্তির দায় দল কখনো নিবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৯ বিয়ে করা মুফতী কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন

বাড়ি থেকে ককটেল ও পেট্রোল বোমাসহ যুবদল নেতা আটক

আপডেট সময় ০১:৫৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫