ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না, এই মেয়েদের কেউ বোঝান: এমপি মানসুরা গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি বিজয় শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: রাজসাক্ষী হতে চান সাবেক এক ডিআইজি হলে রাজনীতির বিপক্ষে ছাত্রদল নেত্রী, হতে চান ‘সাধারণ শিক্ষার্থী’ কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানি প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না আসতেই বিখ্যাত ‘সিরাজ উদ্যান’ নাম হয়ে গেল ‘শিবাজি উদ্যান’ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে: সেনাপ্রধান

বস্তার ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় বস্তার ব্যবসা নিয়ন্ত্রণের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় এগ্রিটেক (লিঃ) কারখানার সামনে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, এগ্রিটেক কারখানায় বস্তা কেনাবেচা ও ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিন এবং ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুলের অনুসারীদের মধ্যে বিরোধ বাড়ছিল। মঙ্গলবার দুপুরে এক পক্ষ দেশীয় অস্ত্র হাতে কারখানার সামনে মহড়া দিলে অপর পক্ষও পাল্টা শক্তি প্রদর্শন করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে ভিপি হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বলেন, কালিয়াকৈর শিল্পাঞ্চল হওয়ায় বিভিন্ন কারখানায় নেতাদের নাম ভাঙিয়ে ঝুট ও বস্তার ব্যবসা চলে। এসব ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই নিয়মিত ঝামেলা হয়। “আজ যারা হট্টগোল করেছে তারা যেই পক্ষের হোক, এটি পুরো দলের জন্য লজ্জাজনক,” মন্তব্য করেন তিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানান তিনি।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. জুবায়ের জানান, দুপুরে বিএনপির দুই পক্ষের ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বস্তার ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট সময় ০৯:০০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫