ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হলে রাজনীতির বিপক্ষে ছাত্রদল নেত্রী, হতে চান ‘সাধারণ শিক্ষার্থী’ কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানি প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না আসতেই বিখ্যাত ‘সিরাজ উদ্যান’ নাম হয়ে গেল ‘শিবাজি উদ্যান’ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে: সেনাপ্রধান সরকার গঠনের ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি সৌদি থেকে ১ লাখ টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে মাস্টার ট্যাঙ্কার বিশ্বকাপে ১ টিকিটের দাম ২৪ কোটি টাকা, ‘যুক্তিসঙ্গত’ বললেন ফিফা সভাপতি বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের তিতুমীরে হল কমিটি ছাত্রদলের, পদ পাওয়া নেত্রীরাও বলছেন—‘আমরা রাজনীতি চাই না’

৫ লাখ ২৫ হাজার টাকা নিয়েও রাবির অনুষ্ঠানে আর্টসেল অংশগ্রহণ না করায় রাকসুর জিএসের মা ম লা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

৫ লাখ ২৫ হাজার টাকা নিয়েও রাবির অনুষ্ঠানে আর্টসেল অংশগ্রহণ না করায় রাকসুর জিএসের মামলাচুক্তিবদ্ধ হয়ে কনসার্টে না আসায় বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেলের ভোকালিস্ট ও গিটারিস্ট জর্জ লিংকন ডি কস্তা এবং ব্যান্ড ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে মামলাটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দিন।

বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, চুক্তিবদ্ধ হয়ে কনসার্টে না আসায় বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে এই মামলা করা হয়।

আদালত বাদীর জবানবন্দি নিয়ে রাজধানীর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগ তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ‘৩৬ জুলাই মুক্তির উৎসব’ আয়োজন করা হয়। আয়োজনে আসার জন্য গত ১৯ জুলাই লিংকন ও খাদেমুল চুক্তিবদ্ধ হন।

চুক্তি অনুযায়ী ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু অনুষ্ঠান শুরুর ৫ ঘণ্টা আগে আসামিরা ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না আর্টসেল।

এ ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও মামলার বাদীর ১৬ লাখ টাকা ক্ষতি হয়। পরে ২৫ আগস্ট উকিল নোটিশ পাঠান বাদী। কিন্তু আর্টসেলের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হলে রাজনীতির বিপক্ষে ছাত্রদল নেত্রী, হতে চান ‘সাধারণ শিক্ষার্থী’

৫ লাখ ২৫ হাজার টাকা নিয়েও রাবির অনুষ্ঠানে আর্টসেল অংশগ্রহণ না করায় রাকসুর জিএসের মা ম লা

আপডেট সময় ০১:২০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫