ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিজেলের দাম বাড়ানোর পরও লিটারে ৭০ টাকা ভতুর্কি দিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী জামায়াতের চিঠিতে এমপি নজরুল ইসলামের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর একদিনের রিমান্ড অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছিলাম: মিঠুন নামাজ পড়ে শিশু কলিকে ধর্ষণ, ১৫ মিনিটের মধ্যে হত্যা: তদন্ত কর্মকর্তা প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছানোর আগে জ্যাকসন হাইটসে উত্তেজনা নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে ইরান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের জ্বালানির দাম বাড়ায় যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের ইয়েমেনে তীব্র লড়াই, ৮০ হুথি যোদ্ধা নিহত জ্বালানির দাম বাড়ানো গণমানুষের ওপর জুলুম: সাদিক কায়েম

দীর্ঘ ১৮ ঘণ্টা পরও জ্বলছে হংকংয়ের হাউজিং কমপ্লেক্স, নিহত বেড়ে ৪৪

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৬ ঘণ্টা পরও জ্বলছে হংকং-চায়নার হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। আটটি ভবনের মধ্যে নিয়ন্ত্রণে এসেছে মাত্র চারটির আগুন। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এখনও হদিস মেলেনি কমপক্ষে ২৭৯ জনের। দেশটির আট দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটি। ৭শ’রও বেশি ফায়ার সার্ভিস কর্মী মোতায়েন করেও আগুন নেভানো যাচ্ছে না। দায়িত্বে অবহেলার কারণে এখন পর্যন্ত আটক করা হয়েছে তিনজনকে। তবে এখনও জানা যায়নি আগুন লাগার কারণ।

এর আগে, স্থানীয় সময় আনুমানিক বিকেল তিনটায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর থেকেই চলে নেভানোর প্রচেষ্টা। আগুনের লেলিহান শিখা থামাতে গিয়ে এখন পর্যন্ত প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের।

এদিকে হংকং-চায়নার উত্তরাঞ্চলীয় হাউজিং কমপ্লেক্সটিতে মোট ৮টি ব্লকে প্রায় ২ হাজারের মতো অ্যাপার্টমেন্ট রয়েছে। যেখানে বয়স্কদের বসবাসই বেশি। দেশটির সবশেষ আদমশুমারি অনুযায়ী হাউজিং কমপ্লেক্সটিতে আটটি ব্লকে বাস করে অন্তত ৪ হাজার ৬শ’ জন। তবে বর্তমানে সংস্কার কাজ চলায় সেখানে কত মানুষ ছিল- সেটি নিশ্চিত নয়। এই অগ্নিকাণ্ডকে লেভেল ফাইভ ক্যাটাগরিতে শ্রেণিভুক্ত করা হয়েছে। ভয়াবহতার মাপকাঠিতে এটিই সর্বোচ্চ।

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। ভবনের চারপাশে নির্মাণ শ্রমিকদের কাজের জন্য বাঁশের মাচা তৈরি করা হয়েছিল। এতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও হেল্প ডেস্ক। অপরদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্বনেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিজেলের দাম বাড়ানোর পরও লিটারে ৭০ টাকা ভতুর্কি দিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

দীর্ঘ ১৮ ঘণ্টা পরও জ্বলছে হংকংয়ের হাউজিং কমপ্লেক্স, নিহত বেড়ে ৪৪

আপডেট সময় ১০:৪৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫