ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ম্যারাডোনার ‘শতাব্দীর সেরা গোলের’ ৪০ বছর আজ, স্মৃতিকাতর কোচ স্কালোনি মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’র নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী সড়ক’ নামকরণ করলো বিজেপি সরকার সৌদির পতাকায় ‘কালেমা তাইয়েবা’ থাকায় ম্যাচের আগে মাটিতে বিছানোর বদলে হাতে ধরে প্রদর্শন করাচ্ছে ফিফা ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সফল হলে নেতানিয়াহুর ‘রাজনৈতিক ভবিষ্যৎ শেষ’: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ ‘অভিমানী’ মাজারের সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে

ঈশ্বরদীতে জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডলের প্রচারণায় হামলা, অর্ধশত আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের প্রচারণায় দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও একই আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের লোকজন এ হামলা চালিয়েছে বলে দাবি স্থানীয়দের।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অধ্যাপক আবু তালেব মন্ডলসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তার প্রচার গাড়ি ও শতাধিক মোটরসাইকেল। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুইদিন আগে চর গড়াগড়িতে জামায়াত কর্মীদের মারধরের ঘটনার জের ধরে আজ প্রচারণায় গেলে মক্কেল মৃধার ছেলের নেতৃত্বে হামলা শুরু হয়। পরে ফেরার পথে মৃধাপাড়ায় আবারও হামলা চালানো হয়। এতে ব্যাপক ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

অধ্যাপক আবু তালেব মন্ডল অভিযোগ করে বলেন,
“হাবিবুর রহমান হাবিবের সমর্থক বিএনপি সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে হামলা করেছে, গুলিও ছোড়ে। আমার গাড়িসহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করেছে। অন্তত ৬০-৭০ জন আহত।”

ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আ. স. ম আব্দুন নুর বলেন,
“আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত বলতে সময় লাগবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ম্যারাডোনার ‘শতাব্দীর সেরা গোলের’ ৪০ বছর আজ, স্মৃতিকাতর কোচ স্কালোনি

ঈশ্বরদীতে জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডলের প্রচারণায় হামলা, অর্ধশত আহত

আপডেট সময় ০৮:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫