ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুসলিমরা সরাসরি মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের নির্বাচনে জিতলেন আরজি করের নির্যাতনের শিকার চিকিৎসকের মা মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প যে আমানত কাঁধে তুলে দিয়েছেন, সেটা রক্ষার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত: এমপি আমির হামজা  মেসির কারণে নির্বাচনে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস! সালিশে কোলাকুলির সময় গোপনাঙ্গ চেপে ধরে হত্যাচেষ্টা আগের পোশাকেই ফিরছে পুলিশ, প্যান্ট হচ্ছে খাকি কেরালায় বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয় প্রথম দ্বিপাক্ষিক সফরে আজ চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

দেশে একটি গোষ্ঠী ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিভাজনের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মকে রাষ্ট্র বা সমাজকে বিভক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা কখনোই গ্রহণযোগ্য নয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সবার জন্য সমান বাংলাদেশ—যেখানে সব ধর্মের মানুষ সমানভাবে বসবাস ও অধিকার ভোগ করবে। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সময়ে সচেতনভাবে সেই মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, দেশের সব প্রতিবন্ধকতা ও অপপ্রয়াস মোকাবিলা করে বিএনপিকে সামনে এগিয়ে যেতে হবে। এ লড়াইয়ে ছাত্রদল থাকবে অগ্রভাগে—যারা দলের ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের পরিকল্পনাগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে বিএনপি দেশকে নতুন পথে নিয়ে যেতে চায় এবং জনগণের কাছে পৌঁছাতে চায়। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুসলিমরা সরাসরি মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:৫৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫