ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী! আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ রিলস ভিডিওতে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে থেকে কোটি টাকার চুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী সড়ক থেকে সরে দাঁড়াতে বলায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ: ড. তিতুমীর

প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৩৬৫ বার পড়া হয়েছে

এবার শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সারাদেশে সরকারি প্রথামিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ব্যাহত হয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে ১, ২, ৩, ৪ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শীতকালীন ছুটির কিছু দিন বাতিল করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলির সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

সেই চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার স্বার্থে যে সব বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সে সব বিদ্যালয়ে ১১-১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র-শনিবার ছাড়া ৩ দিন) ছুটি বাতিল করা হলো। একই সঙ্গে এ দিনগুলোতে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ১১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরুর কথা ছিল। তবে শিক্ষকদের আন্দোলনে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সেই ছুটি বাতিল করে পরীক্ষা গ্রহণের নির্দেশ দিলো অধিদপ্তর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী!

প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

আপডেট সময় ১১:৪৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫