ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী! আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ রিলস ভিডিওতে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে থেকে কোটি টাকার চুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী সড়ক থেকে সরে দাঁড়াতে বলায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ: ড. তিতুমীর

ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান। সঙ্গে এসেছেন ২০০ জনের বেশি মার্কিন বিমানসেনা। ভারতের বহুপক্ষীয় বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’-তে প্রথমবারের মতো অংশ নিতে শনিবার যুদ্ধবিমানগুলো দেশটিতে পৌঁছায়। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেন, ভারতের যোধপুরে মার্কিন বিমানশক্তি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো প্রথমবারের মতো ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে। সার্জিও গোর বলেন, ভারতীয় বিমানবাহিনী ও অন্যান্য অংশীদার দেশের বিমানবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানগুলোকে মহড়ায় অংশ নিতে দেখে তিনি ‘উচ্ছ্বসিত’। মার্কিন রাষ্ট্রদূত এফ-৩৫ যুদ্ধবিমানগুলোর কয়েকটি ছবিও প্রকাশ করেছেন।

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, ‘তরঙ্গ শক্তি’ মহড়ার দ্বিতীয় সংস্করণ ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত যোধপুর বিমানঘাঁটিতে অনুষ্ঠিত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্র ছাড়াও ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে। মহড়ায় ভারত রাফাল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ ও সুখোই-৩০ এমকেআইসহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ও অন্যান্য আকাশযান প্রদর্শন করবে।

ভারতীয় বিমানবাহিনীর ভাষ্য, মহড়াটির অন্যতম লক্ষ্য হলো ভারতের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি করা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী!

ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা

আপডেট সময় ০৩:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬