ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

জাকির খানের নিরাপত্তা চেয়ে মায়ের জিডি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

এবার নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁর মা আছিয়া বেগম ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ জিডি করেন। বিষয়টি বুধবার জানাজানি হয়। জিডিতে উল্লেখ করা হয়, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে প্রতিহিংসার শিকার হয়ে অতীতে বিভিন্ন সময় জাকির খানকে মিথ্যা মামলায় জড়ানো হয়।

আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন কারাভোগ করেছেন। বর্তমানে ওই সব মামলায় খালাস পেয়ে তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ অবস্থায় জাকির খানের জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে কোনো কুচক্রী মহল তাঁর ক্ষতি করতে পারে। এমন আশঙ্কা থেকে জাকির খানের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে জিডিতে।

খোঁজ নিয়ে জানা গেছে, অতীতে ব্যবসায়ী শাব্বির আলম হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন তিনি দেশের বাইরে অবস্থান করেন। পরে গোপনে দেশে ফেরেন। ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। চলতি বছরের ৭ জানুয়ারি শাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। এরপর ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

জিডির বিষয়ে বক্তব্য জানতে জাকির খান ও তাঁর মায়ের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা ধরেননি। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম। তিনি জানান, জাকির খান বর্তমানে সব মামলায় জামিনে আছেন। ভবিষ্যতে কেউ তাঁর ক্ষতি করতে পারে, এমন আশঙ্কা তাঁর মা জিডি করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

জাকির খানের নিরাপত্তা চেয়ে মায়ের জিডি

আপডেট সময় ০৯:৪১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫