ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

ভিডিও ভাইরালের পর অটোচালকের পায়ে পড়লেন দম্পতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১৫১৬ বার পড়া হয়েছে

এবার পায়ের ওপর রিকশা তুলে দেওয়ায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন এক দম্পতি। এরপর তাদের আচরণের ভিডিও ভাইরাল হয়ে যায় ফিরে এসেছেন অটোচালকের কাছে। কেবল তাই নয়, আচরণের জন্য তার পায়ে পড়ে ক্ষমাও চেয়েছেন তারা। সোমবার (০২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুতে এক অটোরিকশাচালককে স্যান্ডেল দিয়ে মারধরের ঘটনায় পঙ্কুরি মিশ্র নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবারের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে রোববার তাকে আটক করে পুলিশ। পরে তাকে স্টেশন বেইলে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, পঙ্কুরি তার স্বামীর সঙ্গে একটি টু-হুইলারে করে যাওয়ার সময় অটোচালক লোকেশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ করেন, লোকেশ তার পায়ের উপর দিয়ে অটো চালিয়ে গেছেন। যদিও লোকেশ এই অভিযোগ অস্বীকার করেন।

তর্কচলাকালীন লোকেশ পুরো ঘটনাটি ভিডিও করতে শুরু করলে পঙ্কুরি ক্ষিপ্ত হয়ে তাকে স্যান্ডেল দিয়ে মারধর করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বনাবে ভিডিও? চাল বনাও ভিডিও।” (ভিডিও বানাবে? চালাও বানাও ভিডিও।)

এরপর তিনি কারও সঙ্গে ফোনে কথা বলতে বলতে বলেন, উনি প্রথমে আমার পায়ে অটো চালিয়েছেন, এখন আবার ভিডিও করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় পঙ্কুরির স্বামী তাদের টু-হুইলারে বসে পুরো ঘটনাটি ভিডিও করছিলেন। অটোচালক লোকেশ পরে জানান, তিনি ভিডিও করেছিলেন কারণ পঙ্কুরি স্থানীয় ভাষা কন্নড় না বলে হিন্দিতে তর্ক করছিলেন।

ঘটনার পর ভিডিওতে দেখা যায়, পঙ্কুরি ও তার স্বামী লোকেশের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছেন। পঙ্কুরি বলেন,আমি দুঃখিত। আমি গর্ভবতী, তাই ভয় পেয়েছিলাম যদি মিসক্যারেজ হয়ে যায়।

তিনি বলেন, আমার কন্নড় ভাষাভাষী মানুষের প্রতি কোনো বিদ্বেষ নেই। আমরা বেঙ্গালুরুকে ভালোবাসি, এখানকার সংস্কৃতিকে ভালোবাসি, মানুষকেও ভালোবাসি। বেঙ্গালুরু পুলিশ জানান, ভিডিও দেখে তারা বিষয়টি আমলে নেন এবং পঙ্কুরিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে স্টেশন বেইলে মুক্তি দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

ভিডিও ভাইরালের পর অটোচালকের পায়ে পড়লেন দম্পতি

আপডেট সময় ০৩:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫