ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলো ভারত প্রেমিকার ছুরিকাঘাতে প্রাণ গেল প্রেমিকের পাকিস্তানে হামলার অভিযোগ নাকচ করলো ভারত বড় ভাইয়ের দাফনের পরই ছোট ভাইয়ের মৃত্যু ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী সুমাইয়া

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক বিএসএফ সদস্য আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর নিকটে ভারতীয় গরু ধাওয়া করার সময় ১৭৪/অর্জুন বিএসএফ ক্যাম্পের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ (নং-২১৩৬০০১৭৮) শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় বিজিবির টহলদল তাকে আটক করে আঙ্গরপোতা বিওপিতে নিয়ে যায়।

আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে। আটক বিএসএফ সদস্যকে নিয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক বিএসএফ সদস্য আটক

আপডেট সময় ০১:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫