ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঘুষের টাকা গুনতে গুনতে ভূমি কর্মকর্তা বললেন, এক মাসে কাজ কমপ্লিট করে দেওয়া হবে ‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

এবার গরুর মাংস রান্না করায় ভারতের উত্তরপ্রদেশে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার (২৭ জুন) এক প্রতিবেদনে জানায়, গত বুধবার তারা একজনের কাছ থেকে তথ্য পান একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে। এরপর তারা সেখানে যান। পুলিশের দাবি, অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ সেখান থেকে চলে যান। এ সময় তিন নারীও সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ওই সময় বাড়ি থেকে একটি পাতিলে রান্না করা মাংস এবং পলিথিন ব্যাগে কাঁচা মাংস পাওয়া যায়। পুলিশের এসপি অভিষেক সিং বলেছেন, ‘আমরা তিন নারীকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদের সময় তারা জানান মাংসগুলো গরুর ছিল এবং রাজ্যের বাইরে থেকে পরিবারের অন্য এক সদস্য এগুলো এনেছেন। আমরা মাংসগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়েছি এবং ফলাফলের জন্য অপেক্ষা করছি।

পুলিশ জানিয়েছে, এই তিন নারীর স্বামী ও তাদের এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কাজ করেন। গ্রেপ্তার তিন নারীর বিরুদ্ধে উত্তর প্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে মামলা হয়েছে। এরপর তাদের পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়।

ওই বাড়ি থেকে এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা গরুর মাংস উদ্ধার করা হয় বলেও জানিয়েছে তারা। পুলিশের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, এই গরুর মাংস কোন জায়গা থেকে আনা হয়েছে সেটি খুঁজে বের করতে তারা আলাদা তদন্ত করবেন। এছাড়া পরিবারটি আগেও গরুর মাংস কিনেছিলেন কি না সেটিও খতিয়ে দেখা হবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ

গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬