জামায়াতসহ আট দলের জোটের ৩০০ আসনের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন জোটভুক্ত দলগুলোর নেতারা।
সোমবার (২২ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ জাগো নিউজকে বলেন, “আমাদের প্রার্থী চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। প্রতিটি দলের মহাসচিব পর্যায়ের নেতারা নিজ নিজ আসন চূড়ান্ত করছেন। সব দলের আমিররা দু-একদিনের মধ্যে বৈঠকে বসবেন। আশা করছি এই সপ্তাহের মধ্যেই প্রার্থী তালিকা জানানো যাবে। মনোনয়ন ফরম সংগ্রহের আগেই প্রার্থী চূড়ান্ত হবে।”
তিনি আরও বলেন, বর্তমানে একই আসনে শরিক দলের একাধিক প্রার্থী মনোনয়ন নিচ্ছেন, যা দলীয় অনুমতি সাপেক্ষেই হচ্ছে। তবে আট দলের অঙ্গীকার অনুযায়ী চূড়ান্ত প্রার্থী ছাড়া অন্য সবাই পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহার করবেন।
কোন দল কতটি আসনে নির্বাচন করবে—এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন, “শুরু থেকেই আমরা দলের পরিচয়ের চেয়ে ব্যক্তির যোগ্যতা, এলাকায় জনপ্রিয়তা ও সামর্থ্যকে বেশি গুরুত্ব দিচ্ছি। তবে ৩০০ আসন ও আটটি দল থাকায় কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অনেকেই প্রার্থী হওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই আট দলের অঙ্গীকার অনুযায়ী প্রার্থী ঘোষণা করা হবে।”
বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, “আমাদের প্রস্তুতি প্রায় শেষ। আশা করছি চলতি সপ্তাহের মধ্যেই প্রার্থী ঘোষণা করা সম্ভব হবে।”
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি চাকরিজীবীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রতিবেশীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে, ইরানের কাছে না থাকা অন্যায্য: ট্রাম্প
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা
সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে, মেসিই সর্বকালের সেরা: রোনালদো
রাতারাতি বদলে গেল নিরাপত্তা ব্যবস্থা, মমতার বাড়ি থেকে সরিয়ে নেয়া হলো পুলিশি নিরাপত্তা
নতুন করে ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকার ১২০ মোড়ে এআই ক্যামেরা
মেসিকে ব্রাজিল দলে সাইন করাতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট
হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি
অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলো জর্ডান
বাবা খুন, ভাই অপহৃত, মায়ের অনুপ্রেরণায় বিশ্বকাপে ইরাকের হুসেইন
চলতি সপ্তাহে ৩০০ আসনে জামায়াতসহ ৮ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৭:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- ৮২৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























