ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত হবে সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন ইসরাইলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছে ট্রাম্প: মার্কিন কংগ্রেস সদস্য প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমবাজার চালুর বিষয়ে আলোচনা করতে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা হামলা করবে না ইরান বিশ্বে সবচেয়ে বেশি গোলাবারুদ আমাদের: ট্রাম্প হাসপাতালের বাথরুমে মিলল সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত নয়: বাংলাদেশ ব্যাংক

উরুগুয়ে ম্যাচের আগেই মায়ামিতে মায়ের সাথে দেখা হচ্ছে ভোজিনহার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

চলতি ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, এর পরতে পরতে লুকিয়ে থাকে কত শত মানবিক ও আবেগঘন গল্প। তেমনি এক রূপকথার জন্ম দিলেন এই বিশ্বকাপের প্রথম ম্যাচেই লাইমলাইটে চলে আসা কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। শক্তিশালী স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য সব সেভ করে গোলশূন্য ড্রয়ের নায়ক বনে যাওয়া এই ৪০ বছর বয়সী তারকার দুঃখ ছিল। গ্যালারিতে বসে তার এই মহাকাব্যিক লড়াই দেখার জন্য মা পাশে নেই। তবে মাঠের সেই আকুতি এবার ছুঁয়ে গেছে খোদ মার্কিন প্রশাসনকে।  যুক্তরাষ্ট্রের হাউজ ডেমোক্রেটিক লিডার হাকিম জেফরিস বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে, ভোজিনহার মা আনা কান্দিদা এভোরা অবশেষে আমেরিকার ভিসা পেয়েছেন এবং আগামী রবিবার (২১ জুন) উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগেই মায়ামিতে ছেলের সাথে তার পুনর্মিলন হতে যাচ্ছে।

বিশ্বকাপের অন্যতম শীর্ষ ফেভারিট স্পেনের বিপক্ষে যখন পুঁচকে কেপ ভার্দে মাঠে নেমেছিল, সবাই ভেবেছিল গোলবন্যা ভাসবে তারা। কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে স্প্যানিশ আক্রমণভাগকে একাই স্তব্ধ করে দেন ভোজিনহা। ম্যাচ শেষে এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি জানান, আমেরিকার ভিসার বন্ড পেমেন্টের বিপুল খরচের কারণে তার মা ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। এই খবরটি নজরে আসার পরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। ডেমোক্রেট নেতা হাকিম জেফরিস সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে ভোজিনহার মায়ের মানবিক ভিসার জন্য জরুরি সুপারিশ করেন।

সেই অনুরোধে সাড়া দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভোজিনহার মায়ের ভিসার জন্য প্রয়োজনীয় সমস্ত ফি মওকুফ করে দিয়েছে এবং মায়ামিতে কেপ ভার্দের পরবর্তী ম্যাচের আগেই তাকে গ্যালারিতে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বা যাতায়াত ব্যবস্থার দায়িত্ব নিয়েছে। এই নজিরবিহীন সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা, কেপ ভার্দে সরকার এবং ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন হাকিম জেফরিস। আগামী রবিবার গ্রুপএইচ‘-এর হাইভোল্টেজ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দে। এবার গ্যালারিতে মায়ের আশীর্বাদী হাত আর অনুপ্রেরণা মাথায় নিয়ে মায়ামির মাঠে ভোজিনহা আরও এক রূপকথা লিখতে পারেন কি না, তা দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক

উরুগুয়ে ম্যাচের আগেই মায়ামিতে মায়ের সাথে দেখা হচ্ছে ভোজিনহার

আপডেট সময় ১২:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬