ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খাগড়াছড়িতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে চারজন আহত চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী, অতঃপর… শাপলা গণহত্যা: শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান ছাত্রশিবিরের বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে: সারজিস ইসরাইলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ‘ফাইবার-অপটিক ড্রোন’ ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’, পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে পরিচয় ’রাজনৈতিক কর্মী’ লিখলেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

এবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পরিদর্শন বইয়ে নিজের পরিচয় হিসেবে লেখেন ’রাজনৈতিক কর্মী’। শুক্রবার রাত ১০টা ৪ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করেন। এরপর শহীদ বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান। এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি ও তার সঙ্গে আসা নেতৃবৃন্দ।

শ্রদ্ধা শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার উদ্দেশে তারেক রহমান বলেন, রাস্তায় জনস্রোতের মধ্যে আসতে দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপরই স্মৃতিসৌধের বেদির স্থান ত্যাগ করে তাকে বহনকারী বাসে উঠে যান। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে গাড়িতে বসেই স্মৃতিসৌধ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় পরিদর্শন বইয়ে তারিখের জায়গায় বাংলায় আজকের ২৮-১২-২০২৫ তারিখ লেখেন। নামের স্থলে তারেক রহমান এবং নিজের পরিচয়ের স্থলে লেখেন, ’রাজনৈতিক কর্মী’।

আর মন্তব্যের ঘরে লেখেন, ১৯৭১ এর শহীদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা। রাত ১০টা ৩৮ মিনিটের দিকে তাকে বহনকারী বাসটি স্মৃতিসৌধের ফটক ত্যাগ করে। এসব বিষয়ে বিএনপির ঢাকা জেলা কমিটির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, আমরা আগেই ফুল দিয়েছিলাম। তিনি এলেন, বেদির সামনে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করলেন। উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানান। পরবর্তীতে গাড়িতে উঠেই পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর বাসভবনের উদ্দেশে বাসটি ছেড়ে যায়।

এর আগে তারেক রহমানের পৌঁছাতে দেরি হওয়ায় স্মৃতিসৌধের নিয়ম মেনে বিকালে তার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন  বাবুসহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে চারজন আহত

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে পরিচয় ’রাজনৈতিক কর্মী’ লিখলেন তারেক রহমান

আপডেট সময় ০৯:৫১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫