ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

হজযাত্রীদের বাসে ইসরায়েলের হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৮৩৫ বার পড়া হয়েছে

এবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের জেনিনে হজযাত্রী বহনকারী বাসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। গত শনিবার (৩১ মে) জেনিনের বিভিন্ন জায়গায় রেইড দেয় ইসরায়েলি সেনারা। ওই সময় তাদের একটি সামরিক যান হজযাত্রীদের বাসে হামলা চালায়।

এদিকে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, জেনিন গভর্নরেট ভবনের সামনে বাসটিতে হামলা হয়। ওই বাসে থাকা হজযাত্রীরা কারাম সীমান্ত হয়ে পশ্চিমতীর থেকে জর্ডানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর জর্ডান থেকে সৌদিতে পৌঁছাতেন। বাসে যারা ছিলেন তাদের বেশিরভাগই বৃদ্ধ মানুষ ছিলেন।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, দখলদারদের সামরিক যানটি ইচ্ছাকৃতভাবে হজযাত্রীদের বাসে ধাক্কা দেয়।জেনিনের ডেপুটি গভর্নর মানসুর আল-সাদি ইসরায়েলি সেনাদের হামলার নিন্দা জানিয়ে বলেছেন, “দখলদারদের যান ইচ্ছাকৃতভাবে এবং সরাসরি বাসটিতে ধাক্কা দিয়েছে। এটি গভর্নেন্ট ভবনের সামনে দাঁড়ানো ছিল। বাসের বেশিরভাগ যাত্রী ছিলেন বৃদ্ধ এবং অসুস্থ। তারা এ ঘটনায় আরও আতঙ্কিত ও ভীত হয়ে পড়েছেন।”

এদিকে দখলদার ইসরায়েল বিভিন্ন বিধিনিষেধ আরোপ করায় পশ্চিমতীরের ফিলিস্তিনিরা জর্ডানের বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের অন্যান্য দেশে যান। ওইদিন জেনিনের সিলাত-আল-হারিথিয়া শহরে সামির জারাদাত নামে এক তরুণের বাড়িতে হামলা চালিয়ে তাকে আটক করে ইসরায়েলি সেনারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরটি ছাড়ার আগে দখলদারা বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটায়।

পশ্চিমতীরের জেনিন, নাবলুসসহ অন্যান্য জায়গায় নিয়মিত হামলা চালাচ্ছে দখলদাররা। বিশেষ করে ২০২৩ সালে হামাসের অপারেশন আল আকসা ফ্লাডের পর হামলার তীব্রতা বাড়ানো হয়েছে। গাজার পাশাপাশি পশ্চিমতীরেও ইসরায়েলি সেনার গণহারে হত্যাকাণ্ড চালাচ্ছে। সূত্র: আনাদোলু

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

হজযাত্রীদের বাসে ইসরায়েলের হামলা

আপডেট সময় ১১:০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫