ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

এবার সিরিয়া থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৪৭৬ বার পড়া হয়েছে

এবার সিরিয়া থেকে ইসরায়েলের অধিকৃত গোলান হাইটসের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

এদিকে ইসরায়েলি গণমাধ্যমের মতে, সিরিয়া থেকে রকেট নিক্ষেপের ফলে দক্ষিণ গোলান হাইটস এবং ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়। ইসরায়েলের সরকারি সম্প্রচারক কেএএন মঙ্গলবার সন্ধ্যায় দাবি করেছে, দক্ষিণ সিরিয়া থেকে নিক্ষেপ করা দুটি রকেট ইসরায়েলি-অধিকৃত গোলান হাইটসের কাছে খোলা জায়গায় আঘাত করেছে।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের বলছে, দক্ষিণ গোলান হাইটসের হাসপিন এবং রামাত মাগশিমিম সম্প্রদায়ের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বাজানো হয় সতর্কতামূলক সাইরেন। ক্ষেপণাস্ত্রটি মোকাবেলায় কামান দিয়ে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে। সাইরেন বাজানোর কিছুক্ষণ পরেই ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলেও জানিয়েছে ইয়েদিওথ আহরোনোথ।

পৃথকভাবে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গ্যালিলি এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর তারা ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রও প্রতিহত করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও বলেছে, দান অঞ্চল, জেরুজালেম এবং নফ হাগালিলে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়। দুটি হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

এবার সিরিয়া থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ১২:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫