ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী! আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ রিলস ভিডিওতে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে থেকে কোটি টাকার চুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী সড়ক থেকে সরে দাঁড়াতে বলায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ: ড. তিতুমীর

জয়শঙ্করের সঙ্গে সংসদ প্লাজায় দেখা হবে তারেক রহমানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিধিনিরা আজ বাংলাদেশে আসছেন। এর মধ্যে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডুয়েন ডিঙ্গেল রয়েছেন।

এদিকে জয় শঙ্কর কখন আসছেন এ নিয়ে কৌতুহল রয়েছে্। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে—বুধবার বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকায় পৌঁছাবেন, যাবেন সংসদ প্লাজায় সেখানেই তারেক রহমানকে তিনি সমবেদনা জানাবেন। সরকারের প্রাতিনিধিদের সাথেও সেখানে তার দেখা হওয়া কথা রয়েছে।

এদিকে খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। বুধবার সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত তারেক রহমানের বাসায় গাড়িটি প্রবেশ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করে।

ভিডিওতে দেখা যায়, মায়ের মরদেহ গাড়ির পাশে একটি চেয়ারে বসে কুরআন তেলওয়াত ও দোয়া পড়ছেন ছেলে তারেক রহমান। এই বাসাতেই খালেদা জিয়াকে শেষবারের মতো দেখবেন পরিবার, আত্মীয় স্বজন ও দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী!

জয়শঙ্করের সঙ্গে সংসদ প্লাজায় দেখা হবে তারেক রহমানের

আপডেট সময় ১১:২১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫