ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

প্রথমবার হজযাত্রীদের সেবা দিচ্ছেন সৌদির নারীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

এবার মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মিনায় পৌঁছেতে শুরু করেছেন হজ করতে যাওয়া মুসল্লিরা। সবার মুখে মুখে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি। তবে এবার পবিত্র হজকে কেন্দ্র করে একটি নতুন যুগের সূচনা করছে সৌদি আরব। প্রথমবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন দেশটির নারীরা। সৌদি গেজেটের এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে।

নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, দিকনির্দেশনা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হজযাত্রীদের সেবায় এক নতুন মাত্রা যোগ করেছে হজ কর্তৃপক্ষ। পবিত্র মসজিদে নববীর ভেতর ও আশপাশে নারী নিরাপত্তাকর্মীরা কৌশলগতভাবে ভিড় নিয়ন্ত্রণ, চেকপয়েন্ট তত্ত্বাবধান এবং নির্ধারিত প্রার্থনাস্থলে সুষ্ঠুভাবে প্রবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখছেন। এতে তাদের পেশাদারিত্ব ও দক্ষতা প্রতিফলিত হচ্ছে।

ভিশন ২০৩০-এর আওতায় সৌদি আরবে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ। নারী চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য সহকারীদের দল হজযাত্রীদের ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা প্রদান করছেন। তারা প্রাথমিক চিকিৎসা, জরুরি সেবা এবং স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

ধর্মীয় ও পর্যটন দিকনির্দেশনায় শরিয়াহ ও ভাষায় দক্ষ নারী বিশেষজ্ঞরা তাদের সঠিকভাবে গাইড করছেন। এর ফলে তাদের হজ পালন সহজতর হচ্ছে এবং অভিজ্ঞতাও সমৃদ্ধ হচ্ছে। এদিকে চলতি বছর হজ পালন করতে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ১৫ লাখ হজযাত্রী। হজে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। বিশেষত গত বছরের মারাত্মক গরমে অর্থাৎ হিটস্ট্রোক থেকে প্রাণহানির বিষয়টি মাথায় রেখে এবার নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

প্রথমবার হজযাত্রীদের সেবা দিচ্ছেন সৌদির নারীরা

আপডেট সময় ০৩:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫