ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন মোট ১০৭ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে ৭৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসান।
প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, আসন্ন নির্বাচনে কুমিল্লায় মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীদের মধ্যে। তথ্য অনুযায়ী, বিএনপি প্রার্থীরা সম্পদের দিক থেকে তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও শিক্ষাগত যোগ্যতায় অনেক ক্ষেত্রে জামায়াত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা)
বিএনপির খন্দকার মোশাররফ হোসেনের স্থাবর-অস্থাবর সম্পদ ২০ কোটি ১৫ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা পিএইচডি। জামায়াত প্রার্থী মনিরুজ্জামান বাহালুলের সম্পদ ৪২ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা এমএসএস।
কুমিল্লা-২ (হোমনা ও তিতাস)
বিএনপির অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সম্পদ ৭ কোটি ৯০ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। জামায়াতের মোহাম্মদ নাজিম উদ্দীনের সম্পদ ১ কোটি ২৮ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা এমএ।
কুমিল্লা-৩ (মুরাদনগর)
বিএনপির শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সম্পদ ১ কোটি ৬৬ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা এসএসসি। জামায়াতের ইউসুফ সোহেলের সম্পদ ৬ কোটি ৩৫ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা বিকম—এ আসনে সম্পদে জামায়াত প্রার্থী এগিয়ে।
কুমিল্লা-৪ (দেবিদ্বার)
বিএনপির সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সির সম্পদ ৩ কোটি ৯০ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা বিএসসি (ইঞ্জিনিয়ারিং)। জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর সম্পদ ৫০ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা এমএ।
কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া)
বিএনপির জসিম উদ্দিনের সম্পদ ৭ কোটি ৮১ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা এসএসসি। জামায়াতের মোবারক হোসেনের সম্পদ প্রায় ৯৫ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা পিএইচডি।
কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সিটি এলাকা)
বিএনপির মনিরুল হক চৌধুরীর সম্পদ ৪ কোটি ৪৩ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা এমএসসি। জামায়াতের কাজী দ্বীন মোহাম্মদের সম্পদ ৮৩ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা এমএ।
কুমিল্লা-৭ (চান্দিনা)
বিএনপির রেদোয়ান আহমেদের ঘোষিত সম্পদ ৫৫ কোটি টাকা, শিক্ষাগত যোগ্যতা এলএমএম। জামায়াতের মাওলানা মোশারফ হোসেনের সম্পদ ৪২ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা কামিল।
কুমিল্লা-৮ (বরুড়া)
বিএনপির জাকারিয়া তাহের সুমনের সম্পদ ২৩১ কোটি ৪১ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন বিজনেস ম্যানেজমেন্ট। জামায়াতের শফিকুল আলম হেলালের সম্পদ ৪০ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা এমএ।
কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ)
বিএনপির আবুল কালামের সম্পদ ৮১ কোটি ৭৩ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা বিএ। জামায়াতের সরোয়ার সিদ্দিকীর সম্পদ ২ কোটি ৯৩ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা এমএ ও পিএইচডি।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই)
বিএনপির আবদুল গফুর ভূঁইয়ার সম্পদ ৯ কোটি ২৯ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স। জামায়াতের ইয়াসিন আরাফাতের সম্পদ ১ কোটি ৪০ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা এমফিল।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম)
বিএনপির কামরুল হুদার সম্পদ ১০ কোটি ৮ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা এমএসএস। জামায়াতের ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সম্পদ ১ কোটি ৮৫ লাখ টাকা, শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস।
সার্বিকভাবে কুমিল্লার আসনগুলোতে এবারের নির্বাচনে সম্পদ ও শিক্ষাগত যোগ্যতার ভিন্ন চিত্র তুলে ধরেছে প্রার্থীদের হলফনামা। এখন দেখার বিষয়, ভোটের মাঠে শেষ পর্যন্ত কারা জনসমর্থনে এগিয়ে থাকেন।
ঢাকা
,
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি
আওয়ামীলীগ একটি প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি : শিক্ষামন্ত্রী
ইরান-লেবাননকে মানবিক সহায়তা দেবে চীন
গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা
ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত
আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ
সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী
মোদিকে দেখেই মেলোনির হাস্যরস, ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’
জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী
ইরানের খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের ড্রেসিংরুমে যান ফিফা প্রধান
জামায়াত প্রার্থীরা শিক্ষায় এগিয়ে, বিএনপির প্রার্থীরা সম্পদে
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০১:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- ৩২৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























