ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা পরীমনির শহীদের রক্ত বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সেমিফাইনালের আগে যে কারণে বিদায়ী বার্তা দিলেন মেসি ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক ইরানে ৯০ মিনিটের ‘বিশেষ অভিযান’, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি যুক্তরাষ্ট্রের মাঠে নামার আগে আর্জেন্টিনাকে হ্যারি কেনের কড়া বার্তা শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: নাহিদ আইনের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

এবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ জানিয়েছিলেন যে তিনি সাধারণত কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে আলাদা করে থামানোর জন্য বিশেষ পরিকল্পনা করেন না। তার মতে, একজন খেলোয়াড়কে আটকাতে পুরো দলকে আলাদাভাবে প্রস্তুত করা কার্যকর নয়। তবে ম্যাচে আলজেরিয়া ৩০ গোলে হেরে যায়, যেখানে আর্জেন্টিনার হয়ে দারুণ পারফর্ম করেন লিওনেল মেসি। মেসির হ্যাটট্রিকেই দাপুটে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে পেটকোভিচ স্বীকার করেন, শুরুতেই দেওয়া কিছু ভুলের কারণেই মেসির জন্য গোল করা সহজ হয়ে যায়।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, প্রথম ও দ্বিতীয় গোলের সময় আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি, ফলে তার জন্য গোল করাটা অনেক সহজ হয়ে গেছে। তবে ম্যাচের যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা মেসির আছে, তা দিয়ে তিনি যে কোনো কঠিন কাজকে খুব সহজে রূপ দিতে পারেন।

নিজ দলের পারফরম্যান্স নিয়ে তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে দোষ দেওয়া আমার স্বভাব নয়। তবে আমি মনে করি আর্জেন্টিনার খেলোয়াড়দের অবলীলায় শট নেওয়ার সুযোগ দিয়ে আমরা বেশ কিছু বড় ভুল করেছি। এই হারের জন্য আমরা নিজেদেরই দায় দিতে পারি, তবে এখন আমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে এবং এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।

আর্জেন্টিনা দলের খেলার ধরন নিয়েও মন্তব্য করে তিনি বলেন, ‘মেসি এমন একটা বাড়তি সুবিধা পান যেখানে পুরো আর্জেন্টিনা দল তার জন্য জীবন দিয়ে খেলে এবং তাকে সাহায্য করে। বছরের পর বছর, বা বলা ভালো কয়েক দশক ধরে তিনি অবিশ্বাস্য সব কীর্তি গড়ে চলেছেন। আজ আর্জেন্টিনা মোট ১০টি শট নিয়েছিল, যার মধ্যে ৭টিই ছিল মেসির।আলজেরিয়ার পরবর্তী ম্যাচ জর্ডানের বিপক্ষে ২২ জুন এবং এরপর ২৮ জুন তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। পরের রাউন্ডে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই তাদের হাতে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

আপডেট সময় ০৩:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬