ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র বরযাত্রীর গাড়ি থামিয়ে তুলে নেওয়ার পর দিন ভিডিও বার্তা দিলেন সেই নববধূ রূপপুরের বিদ্যুৎ আসবে নভেম্বরে গ্যাসের সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার: শামা ওবায়েদ রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অধিনায়ক মেসির বিদায়ে ভেঙে পড়েছেন বিশ্বকাপজয়ী সতীর্থরা অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: তারেক রহমান ধর্ম অবমাননায় সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান চায় ‘তাওহীদের জনতা’

পাঞ্জাবি খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখালেন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

নির্বাচনী প্রচারণায় জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে এক নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপি প্রার্থী এস এম জিলানী। বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি জনসম্মুখে নিজের জামা খুলে নিচে পরা বুলেটপ্রুফ জ্যাকেট প্রদর্শন করেন।

সভায় বক্তব্য দেওয়ার সময় “জানি না কখন কী হয়” বলে আবেগপ্রবণ কণ্ঠে এস এম জিলানী নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ‘আমাদের জীবনের হুমকি আছে—এটা কঠোর বাস্তব। দেখুন, আমি আজ বুলেটপ্রুফ জ্যাকেট পরে আপনাদের সামনে এসেছি। জানি না কখন কী ঘটে যায়। মৃত্যুঝুঁকি থাকা সত্ত্বেও আমি কেবল আপনাদের পাশে থাকার জন্য এই ঝুঁকি নিয়েছি।’

বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিকূলতার কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছর ধরে তিনি নানা চড়াই-উতরাই ও ঝুঁকি নিয়ে রাজনীতি করছেন। বারবার প্রতিকূল পরিবেশ সৃষ্টি হলেও তিনি এলাকা ছেড়ে যাননি। নিজের রাজনৈতিক ক্যারিয়ারের স্মৃতিচারণ করে তিনি বলেন, তিনি ২০০৮ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনের সময় তিনি কারাবন্দী ছিলেন। সে সময় তার অনুপস্থিতিতে স্ত্রী মনোনয়নপত্রে স্বাক্ষর করে জমা দিলেও তৎকালীন প্রশাসন সেটি বাতিল করে দেয়।

এই মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রার্থীর এমন সাহসী ও ব্যতিক্রমী পদক্ষেপ উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জীবন ঝুঁকিতে রেখেও প্রার্থীর মাঠে থাকার এই ঘোষণা স্থানীয় বিএনপি সমর্থকদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

পাঞ্জাবি খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখালেন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী

আপডেট সময় ১২:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬