ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া গ্যাস বেলুন নিয়ে ভারতে আতঙ্ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

এবার ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় একটি বড় গ্যাস বেলুন উদ্ধার হওয়াকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার (১১ জানুয়ারি) বেলুনটি বাংলাদেশ থেকে উড়ে গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে জানিয়েছে, বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাম লেখা ছিল। কাছাড় জেলার বরখোলা এলাকায় বেলুনটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ‘অস্বাভাবিক বড়’ ওই বেলুনটি একটি কৃষিজমিতে নেমে আসে। বিষয়টি দেখে আতঙ্কিত গ্রামবাসীরা প্রথমে গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিলেজ ডিফেন্স পার্টি—ভিডিপি) জানান। পরে ভিডিপি বিষয়টি পুলিশকে অবহিত করে।

এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে কাছাড় জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ পার্থ প্রতীম দাসও সেখানে যান। পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থলে বিপুল মানুষ ভিড় করেন। বিদ্যালয়ের নামের পাশাপাশি বেলুনটির গায়ে তিনজন ব্যক্তির ছবি ও বাংলায় কিছু লেখা ছিল।

পুলিশ জানিয়েছে, কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে পৌঁছাল এবং এর সঙ্গে কোনো নিরাপত্তাজনিত উদ্বেগ জড়িত আছে কি না— তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। এদিকে জানা গেছে, গতকাল রোববার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তিতে উপলক্ষে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ছিল।

এদিকে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার চৌধুরী। ধারণা করা হচ্ছে, ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে এই বেলুনটি উড়ানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া গ্যাস বেলুন নিয়ে ভারতে আতঙ্ক

আপডেট সময় ০৪:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬