ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম ৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান পতাকা কেনার টাকা ছিল না, পলিথিনেই আঁকল আর্জেন্টিনার স্বপ্ন; পাশে দাঁড়াল ফ্যান ক্লাব জামায়াতে কেন এত ‘স্লিপ অব টাং’? মুখ খুললেই নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর একজন সহকর্মী রয়েছেন, যাকে “সর্বমন্ত্রী” বলা হয় ‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান

জামার নিচে চাপাতি নিয়ে এনসিপি প্রার্থীর পেছনে ঘুরছিলেন যুবক, আহত ২ কর্মী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

এবার নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এ সময় এনসিপির দুজন কর্মী আহত হন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলায় কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন ফতুল্লা থানা যুবশক্তির সংগঠক আবু তাহের (২২) ও মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ (২১)।

এ ঘটনার বর্ননা দিয়ে জেলা জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম বলেন, সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর বাশমুলি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এক যুবককে আল আমিন ভাইয়ের পেছনে অনুসরণ করতে দেখা যায়। নেতাকর্মীদের সন্দেহ হলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে জামার নিচ থেকে বড় একটি চাপাতি পাওয়া যায়। এ সময় সে পালাবার চেষ্টা করে এবং এনসিপির দুজন কর্মীকে আহত করে।

তিনি আরও বলেন, ঘটনার পর এলাকার লোকজন জড়ো হয়ে তাকে গণপিটুনি দিলে ওই যুবক জানায়– তাকে এক বড় ভাই চাপাতি নিয়ে এখানে আসতে বলেছে। এর কিছুক্ষণের মধ্যেই সেই যুবকের আরও বেশ কিছু অনুসারী জড়ো হয়ে হামলার চেষ্টাকারীকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আল আমিন ভাইকে গাড়িতে উঠিয়ে নিরাপদে সরিয়ে দেয়। এই বিষয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম

জামার নিচে চাপাতি নিয়ে এনসিপি প্রার্থীর পেছনে ঘুরছিলেন যুবক, আহত ২ কর্মী

আপডেট সময় ০২:৫৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬