ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

সিলেটে পিকআপের ধাক্কায় ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু, রিকশাচালক আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ১০৩১ বার পড়া হয়েছে

সিলেট নগরীর শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে পিকআপ ভ্যানের ধাক্কায় রাহিমা খানম জেসি (২৬) নামে এক ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন রিকশাচালক জাকিরুল ইসলাম (৪০)।

রোববার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রাহিমা খানম জেসি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের আবু নছর মিয়ার বাড়ি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে জিতু মিয়ার পয়েন্টে দাঁড়িয়ে থাকা একটি রিকশাকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী জেসি ও চালক জাকিরুল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইন্টার্ন চিকিৎসক জেসি।

সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

সিলেটে পিকআপের ধাক্কায় ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু, রিকশাচালক আহত

আপডেট সময় ০৮:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫