ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী রাজুতে নিজেকে জ্বালিয়ে দেওয়ার ঘোষণা বিসিএস পাস করেও ভেরিফিকেশনে বাদ পড়া জসিমের মেয়েদের সাথে অবাধ বিচরণসহ নানা অভিযোগে সাথী পদ বাতিল হয় আম্মারের এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীর পক্ষে ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা কেমনে হাদি হলের নাম মুছে মুজিবের নামে হয় মাথায় আসে না: পিনাকী শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রতিবাদ ডাকসুর অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো বিক্ষোভ মিছিল নিয়ে এসে কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর

সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

হিরো আলম জানিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি। এরপর আর ঢাকায় সময় না দিয়ে সরাসরি ঠাকুরগাঁও চলে যাবেন। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলা এবং নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। হিরো আলম বলেন, ‘চলতি মাসের আগামী ১৬ তারিখ দেশে ফিরব। দেশে ফিরে ঠাকুরগাঁও চলে যাব। অনেকের সঙ্গে ফোনে কথা হচ্ছে। তারা আমাকে বলছেন, আমি ভালো ভোট পাব।’

তিনি জানান, বর্তমানে সৌদি আরবে থাকলেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন মানুষের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন। স্থানীয়দের সঙ্গে তার নিয়মিত কথা হচ্ছে। তাদের কাছ থেকেই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন তিনি।

দেশে ফেরার পর সরাসরি এলাকায় গিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করতে চান হিরো আলম। তার পরিকল্পনা, স্থানীয় মানুষের সঙ্গে দেখা করে তাদের কথা শোনা এবং ভোটের মাঠের পরিস্থিতি বোঝা। এরপর পরবর্তী কার্যক্রম ঠিক করবেন তিনি। এর আগে গত আগস্টে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন হিরো আলম। তখনও তিনি জানিয়েছিলেন, উপনির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও তার বক্তব্য প্রকাশিত হয়।

এবার সেই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও–১ আসনে ভোটগ্রহণ হবে আগামী ২৯ অক্টোবর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি 

আপডেট সময় ০৩:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬