ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিশু রাকিবাকে হত্যার সাড়ে তিন মাস পর মরদেহ উদ্ধার, মা-প্রেমিকসহ গ্রেপ্তার ৩ নাসীরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির ছাত্রীর সঙ্গে মাদরাসা শিক্ষকের আপত্তিকর মূহুর্ত, ছড়িয়ে পড়েছে ভিডিও ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসিরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী: ট্রাম্প মেহেরপুর সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করনের প্রতিবাদে স্মারকলিপি দিতে গিয়ে সাংবাদিকদের প্রবেশ নিষেধ  হোয়াইট হাউসে গণমাধ্যম নিষেধাজ্ঞা, আদালতে চ্যালেঞ্জের মুখে ট্রাম্প আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ একদিনে পিংক বাসে লোকসান ৫০ হাজার টাকা, উঠছে না তেলের টাকাই

নির্বাচনের আগে বিচার বিভাগ ও নির্বাচন কমিশনে সংস্কার চাই: সারজিস আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৪৯৪ বার পড়া হয়েছে

নির্বাচনকালীন সময়ে বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে মৌলিক সংস্কার নিশ্চিত করা না হলে নির্বাচন নিয়ে দ্বিমত থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চা চক্র শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “যদি দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া আমরা দেখতে পাই, মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার নিশ্চিত হয় বিচার বিভাগ, আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনে—তাহলে আমরা এপ্রিলে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত করবো না। কিন্তু তার আগে এসব সংস্কার নিশ্চিত করা জরুরি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার, কালো টাকার ও পেশিশক্তির অপব্যবহার আমরা বারবার দেখে এসেছি। আমরা চাই একটি লেভেল প্লেয়িং ফিল্ড, যেখানে ছোট-বড় সব দল সমান সুযোগে স্বচ্ছ, সুষ্ঠু ও স্বয়ংক্রিয়ভাবে নির্বাচনে অংশ নিতে পারে।”

তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে একটি সংস্কারমূলক নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু রাকিবাকে হত্যার সাড়ে তিন মাস পর মরদেহ উদ্ধার, মা-প্রেমিকসহ গ্রেপ্তার ৩

নির্বাচনের আগে বিচার বিভাগ ও নির্বাচন কমিশনে সংস্কার চাই: সারজিস আলম

আপডেট সময় ০৩:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫