ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারের নজিরবিহীন অদক্ষতার খেসারত দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে: নাহিদ ইসলাম প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোটে জয় পেল পুতিনের দল তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাতিসংঘে ‘আমাদের’ বিরাট পদোন্নতি, বলে উচ্ছ্বাস ড. ইউনূসের বিশ্বজুড়ে ডিজেলের সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও এবার সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য-ফ্রান্স এবার নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা ইরানের

শেখ হাসিনার মতো মাফিয়াকে তাড়িয়ে এখন আমরাই সবচেয়ে বড় মাফিয়া” — চট্টগ্রামে বিস্ফোরক বক্তব্য এনসিপি নেতা মানিকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৭৫৫ বার পড়া হয়েছে

“শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি, এখন আমরাই দেশের সবচেয়ে বড় মাফিয়া”—এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক।

সোমবার (৯ জুন) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মানিক বলেন, “যারা এখনো নতুন করে মাফিয়া হওয়ার স্বপ্ন দেখছেন, তারা এখনই সতর্ক হোন। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আমরাই এখন জনগণের আস্থার প্রতীক এবং বাস্তবতার শক্তি। কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায়, তাহলে আমরা আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব।”

তিনি দাবি করেন, এনসিপি এখন গণমানুষের প্রতিরোধের প্রতীক। দেশের রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তনের সময় এসেছে, এবং এই পরিবর্তনের নেতৃত্ব দেবে এনসিপি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম ইউ মাহমুদ। এতে আরও উপস্থিত ছিলেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত মো. জাবেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম শাহেদ, এনসিপি নেতা দেলোয়ার হোসেনসহ আনোয়ারা ও কর্ণফুলী অঞ্চলের সংগঠকবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা সরকারবিরোধী আন্দোলনে এনসিপির তৃণমূল সংগঠনের ভূমিকার প্রশংসা করেন এবং দলকে আরও সংঘবদ্ধ করে আগামী রাজনৈতিক সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারের নজিরবিহীন অদক্ষতার খেসারত দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে: নাহিদ ইসলাম

শেখ হাসিনার মতো মাফিয়াকে তাড়িয়ে এখন আমরাই সবচেয়ে বড় মাফিয়া” — চট্টগ্রামে বিস্ফোরক বক্তব্য এনসিপি নেতা মানিকের

আপডেট সময় ০৬:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫