ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মারা গেলেন মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা, এমপিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় এবার মা-ভাবি ও আট মাসের ভাতিজীকে জবাই করে হত্যা! গভীর রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের সঙ্গে প্রহসন করা হয়েছে: বাংলাদেশ খেলাফত মজলিস কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, দেশের জন্য অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্গীকার লাখো মানুষের

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এবার দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টন মোড় থেকে এ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সহাকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফের নামে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়। এতে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বরে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল। অর্থাৎ নতুন দামে প্রতিটি জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বেড়েছে।

এর আগে সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মারা গেলেন মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

আপডেট সময় ১২:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬