ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বপ্ন পূরণে ২০ লাখ টাকা ঋণ করে ইতালি পাড়ি, ফিরলেন কফিনবন্দি হয়ে জ্বালানির দাম বাড়িয়ে সাশ্রয়, পে স্কেলে ৪৪ হাজার কোটি বরাদ্দ নিয়ে নাহিদের প্রশ্ন ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরও নেতানিয়াহুকে গণহত্যার কারিগর বললেন মামদানি সরকারের নজিরবিহীন অদক্ষতার খেসারত দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে: নাহিদ ইসলাম প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোটে জয় পেল পুতিনের দল তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাতিসংঘে ‘আমাদের’ বিরাট পদোন্নতি, বলে উচ্ছ্বাস ড. ইউনূসের বিশ্বজুড়ে ডিজেলের সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও

মিথ্যাচার ও ফ্যাসিবাদী সুরে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল’: ছাত্রশিবির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের এক সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (৯ জুন) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এই প্রতিবাদ জানান।

ছাত্রশিবির নেতারা বলেন, গতকাল (৮ জুন) ছাত্রদল সভাপতির দেওয়া এক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা তাদের নজরে আসে। ভিডিওটিতে রাকিব ছাত্রশিবির সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, তা অযাচিত, ভিত্তিহীন, উসকানিমূলক এবং মিথ্যাচারে পূর্ণ।

বিবৃতিতে ছাত্রশিবির দাবি করে, রাকিবের বক্তব্যে এমন ভাষা ও ভঙ্গি দেখা গেছে, যা অতীতের ফ্যাসিস্টদের দমন-পীড়নের প্রতিধ্বনি। তারা বলেন, “ছাত্রদল নিজের ব্যর্থতা ও চরম রাজনৈতিক অস্থিরতা আড়াল করতে এখন ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারে মেতে উঠেছে। এমনকি ২০০২ সালের ৮ জুন বুয়েটের শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যাকাণ্ডের ইস্যু নিয়েও ছাত্রদল এখন সুর পাল্টে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে।”

শিবিরের বিবৃতিতে বলা হয়, অতীতে যেমন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষাঙ্গনে সহিংসতা, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি চালিয়ে গিয়েছিল, বর্তমানে ছাত্রদল সেই একই পথ অনুসরণ করছে। তারা বলছে, “ছাত্রদল এখন শিক্ষার্থীদের ওপর দমন চালাচ্ছে, ক্যাম্পাস দখলের চেষ্টা করছে এবং নানান অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।”

নেতারা জানান, ছাত্রশিবির বরাবরই শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে এসেছে এবং ঈদুল আজহার মতো উৎসবে দেশের সুবিধাবঞ্চিত মানুষ, শহীদ পরিবার ও গাজীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে ছাত্রসমাজের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

তারা বলেন, “ছাত্রদল যদি প্রতিহিংসা ও ষড়যন্ত্রের রাজনীতি না ত্যাগ করে, তাহলে তাদের পরিণতিও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মতো জনবিচ্ছিন্নতা ও রাজনৈতিক অচলাবস্থায় গড়াবে।”

বিবৃতির শেষভাগে ছাত্রশিবির ছাত্রদল সভাপতির “মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানায় এবং তাকে গঠনমূলক ও সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বপ্ন পূরণে ২০ লাখ টাকা ঋণ করে ইতালি পাড়ি, ফিরলেন কফিনবন্দি হয়ে

মিথ্যাচার ও ফ্যাসিবাদী সুরে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল’: ছাত্রশিবির

আপডেট সময় ০৬:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫