ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই’- বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে বিরল: সর্ব মিত্র উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না: মাসুদ আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর অপরাধ খুঁজে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী গড়ে ২০% মূল্যবৃদ্ধির পথে বিদ্যুৎ, জুন থেকেই কার্যকরের আভাস অন্তর্বর্তী সরকার চারটি জেনারেশন ধ্বংস করে দিয়েছে: ফজলুর রহমান জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ সরকারের একমাত্র কাজ নয়: তথ্যমন্ত্রী সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল আমি শুধু ধর্ষণ করছি, রামিসাকে মারছে ডলার: সোহেল রানা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসা

যুক্তরাষ্ট্র সফরের পথে লন্ডনে ড. ইউনূস, হোটেল ঘিরে পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তেজনা, মোতায়েন পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

চার দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের পথে লন্ডনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস। স্থানীয় সময় ১০ জুন সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন।

ড. ইউনূসের এই সফর ঘিরে দেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন চাঞ্চল্য। সফরের অংশ হিসেবে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন। এ সময় রাজা চার্লসের হাত থেকে সম্মানজনক “কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড” গ্রহণ করবেন তিনি।

তবে তার লন্ডন সফরকে কেন্দ্র করে হোটেলের বাইরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাজ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নিয়েছেন হোটেলের সামনে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ব্যানার-প্ল্যাকার্ড হাতে অবস্থান করছেন। অন্যদিকে, রাস্তার অপর পাশে ড. ইউনূসের সমর্থকরাও পাল্টা সমাবেশ করে তাকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় পুলিশ সেখানে নিরাপত্তা জোরদার করে। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে হোটেল এলাকাজুড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

এছাড়া, সফরকালে ড. ইউনূস হোটেল লবিতে বসেই একাধিক বৈঠক করবেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে পৌঁছে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই’- বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

যুক্তরাষ্ট্র সফরের পথে লন্ডনে ড. ইউনূস, হোটেল ঘিরে পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তেজনা, মোতায়েন পুলিশ

আপডেট সময় ০৭:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫