ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই’- বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে বিরল: সর্ব মিত্র উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না: মাসুদ আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর অপরাধ খুঁজে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী গড়ে ২০% মূল্যবৃদ্ধির পথে বিদ্যুৎ, জুন থেকেই কার্যকরের আভাস অন্তর্বর্তী সরকার চারটি জেনারেশন ধ্বংস করে দিয়েছে: ফজলুর রহমান জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ সরকারের একমাত্র কাজ নয়: তথ্যমন্ত্রী সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল আমি শুধু ধর্ষণ করছি, রামিসাকে মারছে ডলার: সোহেল রানা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠকের সূচি চূড়ান্ত হয়নি: প্রেস সচিব”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের এখনো কোনো নির্দিষ্ট সূচি ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার (১১ জুন) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ভবনে বিকেল সোয়া চারটায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, “কিয়ার স্টারমার সম্ভবত কানাডা সফরে রয়েছেন। আজ এক ব্রিটিশ সংসদ সদস্য আমাদের জানালেন যে তিনি (স্টারমার) বর্তমানে কানাডায় অবস্থান করছেন।”

তিনি আরও বলেন, “যদি সময় ও সূচি মিলে যায়, তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক হতে পারে।”

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চার দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল ১০ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল সাতটায় হিথরো বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি ডরচেস্টার হোটেলে ওঠেন।

উল্লেখ্য, এই সফরে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই’- বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠকের সূচি চূড়ান্ত হয়নি: প্রেস সচিব”

আপডেট সময় ০৯:৩৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫