ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় গ্রিডে যুক্ত হলো ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম, রূপপুরের জ্বালানির অবিশ্বাস্য সক্ষমতা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে ‘বড় ছাড়’ দিতেই হবে: ফ্রান্স এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি এবার ইরানের পাশে জোরালোভাবে দাঁড়ানোর ঘোষণা রাশিয়ার ড. ইউনূসের প্রটোকলের মেয়াদ শেষ হয়নি, ভিভিআইপি থাকবেন বছরজুড়েই একদিনের বজ্রপাতে প্রাণ গেল ৯ জনের ইমামের সরকারি ভাতা নিজ নামে নিলেন জামায়াত নেতা

ভোট দেওয়ায় নির্যাতনের শিকার নারীকে দেখতে সোমবার হাতিয়ায় যাচ্ছেন জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

এবার শাপলা কলিতে ভোট দেওয়ায় যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করা নারীকে দেখতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) নোয়াখালী যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও যাওয়ার কথা রয়েছে। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলে দুই নেতা তাকে দেখতে নোয়াখালী যাওয়ার কথা বলেছেন।

এসময় সেখানে উপস্থিত নোয়াখালী৬ আসনে সংসদ সদস্য পদে বিজয়ী এনসিপির সিনিয়র যুগ্মমুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও নোয়াখালী৪ আসনে পরাজিত জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। জেলা জামায়াতের আমির ইসহাক খন্দাকার বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান নির্যাতিতার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। এসময় তিনি ওই নারীকে নিজের বোন আখ্যা দিয়ে বলেছেন, ‘আমি সোমবার তাকে দেখতে নোয়াখালী আসবো।পৃথক কলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ওই নারীকে মা বলে সম্বোধন করে বলেছেন, ‘পুরো বাংলাদেশ আপনার সঙ্গে আছে। আমিও আপনাকে দেখতে আসবো।

হান্নান মাসউদ বলেন, ‘হাতিয়ার মানুষ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপে বসবাস করে। এখানে মাহবুবের রহমান শামীমের নির্দেশে নব্য বিএনপির লোকজন তাণ্ডব চালাচ্ছে। আমি উনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। আমার সব এজেন্টকে বাড়ি বাড়ি গিয়ে হামলা করা হচ্ছে। তাদের দাবি, আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী, আমাদের দল ক্ষমতায়, হান্নান মাসউদ কিছু করতে পারবে না। এই ধর্ষণের ঘটনা তারই একটি অংশ।

তিনি বলেন, ‘২০১৮ সালে সূবর্ণচরের মতো হাতিয়াতেও আরেক নারীকে ধর্ষণ করা হয়েছে। আমরা ফ্যাসিবাদকে পেছনে ফেলে এসেছি। এখন তারেক রহমান সাহেবকেই নির্দেশনা দিতে হবে এসব তাণ্ডব চলতে পারে কিনা। আমরা আগামীতে সংসদে এসব বিষয় তুলে ধরবো। হাতিয়ার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ভয়াবহ রূপ নিবে। আগামীর সরকার ও বর্তমান সরকার এসবের দায়িত্ব নিতে হবে। এখন তারেক রহমান কি নতুন ফ্যাসিবাদ জন্ম দিবে নাকি গণতন্ত্র উপহার দিবেন তা উনি ভালো বলতে পারবেন।এর আগে হাতিয়ার চানন্দি ইউনিয়নের ৩২ বছর বয়সের এক নারী দাবি করেন, নির্বাচনে শাপলা কলিতে ভোট দেওয়ায়‌ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় কয়েকজন যুবক তাকে ও তার স্বামীকে পিটিয়ে জখম করেন। এসময় তার স্বামীকে কক্ষে বেঁধে রেখে গোসলখানায় নিয়ে আবদুর রহমান নামে এক ব্যক্তি ওই নারীকে ধর্ষণ করেছেন। পরে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান।

তবে অভিযুক্ত আবদুর রহমান এক ভিডিও বার্তায় বলেন, আমার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা। শুক্রবার রাতে ৮টায় এনসিপির লোকজন আমাকে আক্রমণ করে আহত করে। আমি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে রাত সাড়ে ১০টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হই। তাহলে রাত ১১টায় কীভাবে আমি ধর্ষণ করি তা বুঝতেছি না। এ ব্যাপারে নোয়াখালী৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম হামলার ঘটনা অস্বীকার করে ধর্ষণের বিষয়ে বলেন, এ ধরনের ঘটনা ঘটেছে কিনা প্রশাসনকে জিজ্ঞেস করেন। এ বিষয়ে আমার কিছু জানা নাই। এ ব্যাপারে নোয়াখালী পুলিশ সুপার টিএম মোশারেফ হোসেন বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় গ্রিডে যুক্ত হলো ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

ভোট দেওয়ায় নির্যাতনের শিকার নারীকে দেখতে সোমবার হাতিয়ায় যাচ্ছেন জামায়াত আমির

আপডেট সময় ০৯:১৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬