ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?”

আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না: ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

এবার নির্বাচনপরবর্তী সহিংসতা ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডা. শফিকুর রহমান। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না।

ফেসবুক বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক বিশেষ দলের নেতাকর্মীদের উশৃঙ্খল আচরণের খবর পাওয়া যাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ১১ দলীয় জোটের প্রতীকে ভোট দেওয়ার অপরাধে নারীদের শ্লীলতাহানির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে।

সহকর্মীদের উদ্দেশে দেওয়া এই বার্তায় তিনি অন্যায় ও অসত্যের বিরুদ্ধে অটল থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‌‌‘যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি এই মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোকে মহান আল্লাহর সন্তুষ্টি এবং দেশপ্রেমের দাবি হিসেবে উল্লেখ করেন। এই দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বা দুর্বলতা দেখানোর সুযোগ নেই বলে তিনি নেতাকর্মীদের সতর্ক করে দেন। বক্তব্যের শেষাংশে তিনি দেশবাসীর নিরাপত্তা ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার জন্য মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’

আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না: ডা. শফিকুর রহমান

আপডেট সময় ১০:৫০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬