ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?”

৬ মাসের খাদ্য মজুত ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার বিদায়ের সময় দেশে ছয় মাসের খাদ্য আমদানির সক্ষমতা এবং ২৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

শফিকুল আলম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ১৫ বিলিয়ন ডলার। সে সময় ব্যাংকিং খাত কার্যত অচল অবস্থায় ছিল এবং কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে পড়েছিল বলেও দাবি করেন তিনি। বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের ফলে রিজার্ভ বেড়ে এখন ২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, বিদায়ের সময় যে পরিমাণ রিজার্ভ রেখে যাওয়া হচ্ছে, তা দিয়ে অন্তত ছয় মাসের খাদ্য আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। এর মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে একটি স্থিতিশীল অবস্থায় এনে হস্তান্তর করা হচ্ছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব।

মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল আলম দাবি করেন, গত ১৮ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি। এ সময়ে সরকারকেফ্যাসিস্টদের কার্যক্রমমোকাবিলা করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কাঠামো গড়ে তোলা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং খাতকে সচল করা এবং প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অগ্রগতি অর্জন করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’

৬ মাসের খাদ্য মজুত ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

আপডেট সময় ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬