ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, জানালেন ফিফা সভাপতি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার

মৃত্যুর গুঞ্জনের পর প্রকাশ্যে না এসেই নেতানিয়াহুর বার্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। বিশেষ করে নেতানিয়াহুর মৃত্যু নিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। এই প্রেক্ষাপটে এবার সরব হয়েছেন নেতানিয়াহু নিজেই।

ইরানি শাসনব্যবস্থাকে ইসরাইল গুঁড়িয়ে দিচ্ছে বলে মঙ্গলবার (১০ মার্চ) দাবি করেন তিনি। বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতরের এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের সামরিক অভিযানে ইরানের শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

এক্সে প্রকাশিত পোস্টে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, ‘এ পর্যন্ত যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের হাড় ভেঙে দিচ্ছি এবং আমরা এখনো সক্রিয়।’

সার্বিকভাবে ইরানের জনগণকে বর্তমান শাসনব্যবস্থার ‘নিপীড়ন’ থেকে মুক্ত করাই ইসরায়েলের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। তবে শেষ পর্যন্ত বিষয়টি ইরানের জনগণের ওপরই নির্ভর করছে বলে জানান নেতানিয়াহু।

মৃত্যুর গুঞ্জন উঠার পর এই প্রথম নেতানিয়াহুর কোনো বক্তব্য সামনে এলো। তবে এই বক্তব্যটিও প্রচার করা হয়েছে তার দফতরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ, এখনও তিনি প্রকাশ্যে আসেননি।

এর আগে নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুঞ্জন ওঠার পর জেরুজালেম পোস্ট লিখেছে যে, নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন বলে জল্পনা-কল্পনা প্রচার করা হয়েছে। অনলাইনে বারবার ছড়িয়ে পড়া যুদ্ধকালীন গুজবকে পুনরুজ্জীবিত করেছে এই সংবাদ।

ফার্সি ভাষার ওই প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলার প্রমাণ বা কোনো আনুষ্ঠানিকভাবে ক্ষতির নিশ্চয়তা প্রদান করা হয়নি। তবে প্রতিবেদনে এও বলা হয়েছে যে, এই খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ সামরিক হামলা চালাচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। হামলা শুরুর দিনই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কয়েক জন নেতা নিহন হন।

এরপর থেকে পাল্টা জবাব দিয়ে আসছে ইরানও। তেল আবিব ও জেরুজালেমসহ ইসরায়েলের বিভিন্ন শহরে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি

মৃত্যুর গুঞ্জনের পর প্রকাশ্যে না এসেই নেতানিয়াহুর বার্তা

আপডেট সময় ১১:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬