ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা১৩ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক। নির্বাচনি অনিয়মের অভিযোগ তুলে তিনি আদালতের কাছে ফলাফল পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন।

আজ বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

এদিকে ঢাকা১৩ আসনে নির্বাচনে জয়ী হন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ। নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী তিনি মোট ৮৮ হাজার ৩৮৭ ভোট পান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুল হক পান ৮৬ হাজার ৬৭ ভোট। ফলে দুজনের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ২ হাজার ৩২০।

মামুনুল হকের দাবি, নির্বাচনে প্রায় ২ হাজার ৩০০ ভোট বাতিল করা হয়েছে, যেগুলো প্রকৃতপক্ষে তার পক্ষে পড়েছিল। এ অভিযোগ তুলে গতকাল গভীর রাতে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান এবং বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান। তবে রিটার্নিং কর্মকর্তা তাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আকারে জমা দেওয়ার পরামর্শ দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক 

আপডেট সময় ১০:৫০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬