ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

ইসরাইল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে: নেতানিয়াহু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

এবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের মাধ্যমে পুরো বিশ্বকে রক্ষা করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, ইসরাইলি হামলায় তেহরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে।

তিনি বলেন, ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

নেতানিয়াহু বলেন, ‘আমরা জিতে যাচ্ছি এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।তিনি আরো বলেন, এই অভিযানের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি নির্মূল করা, যাতে সেগুলো মাটির গভীরে পুঁতে গিয়ে বিমান হামলা থেকে সুরক্ষিত না হয়ে পড়ে। পাশাপাশি এই অভিযানের মাধ্যমে ইরানের জনগণকে তাদের ভাগ্য নিজেদের হাতে তুলে নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ইসরাইল এই সংঘাতে যুক্তরাষ্ট্রকে টেনে এনেছেএই দাবিভুয়া খবর নেতানিয়াহু বলেন, ‘কেউ কি সত্যিই মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারেন, তার কী করা উচিত? এটা ভাবাই যায় না।সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

ইসরাইল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে: নেতানিয়াহু

আপডেট সময় ১২:২৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬