ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

ইরানি মিসাইল হাইফায় আবাসিক ভবনে আঘাত, আহত অন্তত ৪

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে

ইরানের ছোড়া একটি মিসাইল ইসরায়েলের বন্দরনগরী হাইফার একটি আবাসিক ভবনে সরাসরি আঘাত হেনেছে। রোববার (১৫ জুন) রাতে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরান কয়েক ডজন মিসাইল নিক্ষেপ করে। এই হামলায় হাইফার আকাশে বিস্ফোরণের দৃশ্য বার্তাসংস্থা রয়টার্সের ক্যামেরায় ধরা পড়ে। বিস্ফোরণের পর আকাশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, মিসাইলের আঘাতে হাইফার একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি ফায়ার ও রেসকিউ সার্ভিসও নিশ্চিত করেছে, ভবনটিতে সরাসরি মিসাইল আঘাত করেছে এবং এটি একটি আবাসিক ভবন।

সংস্থাটি জানায়, তাদের উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছাতে রওনা দিয়েছে এবং উদ্ধার কাজ শুরু করেছে।

ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

ইরানি মিসাইল হাইফায় আবাসিক ভবনে আঘাত, আহত অন্তত ৪

আপডেট সময় ০১:৪০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫