ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

ইসরায়েলের ৪৪টি ড্রোন ভূপাতিত করেছে ইরান, নতুন করে ৫০টি ব্যালিস্টিক মিসাইল হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৪৯১ বার পড়া হয়েছে

ইরানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টাকালে ইহুদিবাদী ইসরায়েলের ৪৪টি ড্রোন এবং এফপিভি (First-Person View) মডেলের ক্ষুদ্র ইউএভি ভূপাতিত করেছে ইরানি সীমান্তরক্ষীরা। ইরানের ফারাজা সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ-আলী গৌদারজির বরাত দিয়ে রোববার (১৫ জুন) তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

গৌদারজি বলেন, “গত ৪৮ ঘণ্টায় আমাদের আকাশসীমায় প্রবেশের চেষ্টাকালে দখলদার ইসরায়েলের ৪৪টি ড্রোন ধ্বংস করা হয়েছে।” তিনি আরও জানান, “আমাদের সাহসী সীমান্তরক্ষীরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সীমান্ত সুরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। শত্রুপক্ষ, সন্ত্রাসী গোষ্ঠী বা সশস্ত্র চোরাচালানকারীদের অনুপ্রবেশের কঠোর জবাব দেওয়া হবে।”

এদিকে একইদিন বিকেলে নতুন করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক মিসাইল হামলা শুরু করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, এবারই প্রথম দিনের আলোয় একযোগে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দিকে।

ইসলামিক রিপাবলিকের সামরিক বাহিনীর মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, “এটি কেবল শুরু। পরবর্তী হামলাগুলো হবে আরও কঠিন, পরিকল্পিত এবং বড় পরিসরের।”

ইরান-ইসরায়েল উত্তেজনার এই নতুন ধাপে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক মহলও এই সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: তাসনিম নিউজ, ইরানি রাষ্ট্রীয় টিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

ইসরায়েলের ৪৪টি ড্রোন ভূপাতিত করেছে ইরান, নতুন করে ৫০টি ব্যালিস্টিক মিসাইল হামলা

আপডেট সময় ০২:০০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫