ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

২০০ কেজি বিস্ফোরক ও ২৩ ড্রোনের সরঞ্জামসহ মোসাদের ২ গুপ্তচর আটক: ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৮৯৬ বার পড়া হয়েছে

এবার ইরানের তেহরান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আরও দুই গুপ্তচরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ কেজি বিস্ফোরক ও ২৩টি ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জামসহ উদ্ধার করা হয়। ইরানের পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকও জব্দ করা হয়েছে। খবর ইরনার

এদিকে পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মোন্তাজের আল-মাহদি গতকাল রোববার বলেছেন, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় মোসাদের ওই দুই সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, তাদের কাছ থেকে ২০০ কিলোগ্রামের বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ছাড়া একটি নিসান পিকআপ ট্রাকও আটক করা হয়েছে।

গত ১৩ জুন রাতে ইসরায়েলি বাহিনী বিনা উসকানিতে ইরানে হামলা শুরু করে। এরপর থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদস্যরা ইরানে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছোট ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।

এর আগে রোববার তেহরান সংলগ্ন আলবোরজ প্রদেশের সাভোজবোলাগ কাউন্টি থেকে আরও দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এদিকে ইরান ইসরায়েলের ভেতরে পাল্টা হামলা চালাচ্ছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

২০০ কেজি বিস্ফোরক ও ২৩ ড্রোনের সরঞ্জামসহ মোসাদের ২ গুপ্তচর আটক: ইরান

আপডেট সময় ১২:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫