ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

বিয়েবাড়িতে ‘গেটের টাকা’ নিয়ে সংঘর্ষ, আহত ৪

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলায় একটি বিয়েবাড়িতে ‘গেটের টাকা’ নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। বরপক্ষের অভিযোগ, সংঘর্ষে তাঁদের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বাঁশবাড়ী ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়েবাড়ির গেটে টাকা দেওয়া-নেওয়া নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন একজন নারী সদস্যের গায়ে লাঠির আঘাত লাগে। এরপর দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রায় সংঘর্ষ বাধে।

আহত চারজন হলেন বরের ছোট ভাই রাসেল মল্লিক (২৫), মামা শফিক হাওলাদার (২৬), মামাতো ভাই শাকিল হোসেন (১৬) এবং কনের মামা জামাল হাওলাদার (৪০)। আহতদের প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে একজনকে আরও উন্নত চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বর রাকিব মল্লিক ঢনঢনিয়া গ্রামের আফতার মল্লিকের ছেলে। কনে মিম বাঁশবাড়িয়া গ্রামের সাগর মিয়ার মেয়ে। পাঁচ মাস আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়।

কনের বাবা সাগর মিয়া বলেন, গেটের টাকা নিয়ে ভুল বোঝাবুঝি থেকেই সংঘর্ষের সূত্রপাত। তবে তিনি দাবি করেন, কনেপক্ষ থেকে কাউকে মারধর করা হয়নি।

বিপরীতে বরের বড় ভাই হারুনুর রশিদ মল্লিক অভিযোগ করেন, কনেপক্ষের লোকজন অতর্কিতে হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেছে এবং নগদ প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

তবে উভয় পক্ষই বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার আশা প্রকাশ করেছেন। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমাম মেহেদী বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ

বিয়েবাড়িতে ‘গেটের টাকা’ নিয়ে সংঘর্ষ, আহত ৪

আপডেট সময় ১১:৪৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬