ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

সড়ক পথে দেশে ফিরছেন ইরানের হাজিরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

এবার ইসরায়েল-ইরান সংঘাতের কারণে সৌদি আরবে আটকা পড়েছেন ইরানের হাজিরা। উত্তেজনার ফলে ইরানের আকাশসীমায় বিমান চলাচল বন্ধ করেছে দেশটি। বিকল্প হিসেবে সড়ক পথে নিজ দেশে ফিরতে শুরু করেছেন ইরানের হাজিরা।

রোববার (১৫ জুন) ইরানি হাজিদের প্রথম কাফেলা সৌদি আরব ত্যাগ করেছেন। তারা সৌদির উত্তরাঞ্চলের ‘জাদিদাত আরআর’ নামক স্থল সীমান্ত দিয়ে ইরানে ফিরতে শুরু করেছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার ফলে ইরানের আকাশসীমায় বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই বিকল্প সড়ক পথে দেশে ফিরছেন ইরানি হাজিরা।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইরানি হাজিদের সৌদি ত্যাগের প্রক্রিয়া বাস্তবায়নের ওপর নজরদারি করছে। প্রায় ৭৬ হাজার ইরানি হজযাত্রীর জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ পরিকল্পনা, যার আওতায় মক্কা ও মদিনা থেকে তাদের আঞ্চলিক বিমানবন্দর আরআর-এ নেওয়া হচ্ছে, সেখান থেকে তারা সড়কপথে নিজ দেশে ফিরছেন।

এই পুরো প্রক্রিয়া তদারকির জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় একটি বিশেষ অপারেশন রুম গঠন করেছে। তারা হাজিদের সার্বক্ষণিক সেবা ও সহায়তা নিশ্চিত করছে যতক্ষণ না তারা নিরাপদে সৌদি ত্যাগ করছেন।

এই পদক্ষেপ সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনায় এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উপস্থাপনার ভিত্তিতে নেওয়া হয়েছে। ইরানে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষিতে হাজিদের সুরক্ষা ও চাহিদা পূরণ নিশ্চিত করতে সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : আল আরাবিয়া

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

সড়ক পথে দেশে ফিরছেন ইরানের হাজিরা

আপডেট সময় ০৩:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫