ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

পারমাণবিক অস্ত্র না ছাড়লে ইরান নামে দেশই থাকবে না: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

এবার ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর করে তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করলে ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে যুদ্ধ, কূটনীতি ও সম্ভাব্য সমঝোতা নিয়েও একাধিক মন্তব্য করেছেন মার্কিন রিপাবিলিকান এই প্রেসিডেন্ট।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা না ছাড়ে, তাহলে দেশটিটিকেই থাকবে নাবলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘তারা এখন বিপর্যস্ত অবস্থায় আছে। তারা পারমাণবিক অস্ত্র ছেড়ে দেবে। তারা আমাদের কাছে সবকিছু তুলে দেবে। তখন তারা আবার একটি ভালো দেশ হতে পারে। কিন্তু যদি তা না করে, তাহলে তাদের কোনও দেশই থাকবে নাএকেবারেই থাকবে না।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল আদায়ের ইরানের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, বিষয়টি সত্য কি না তিনি যাচাই করবেন। তবে এমন কিছু হলে যুক্তরাষ্ট্র দ্রুত তা বন্ধ করে দিতে পারবে। তিনি বলেন, ‘আমরা দুই মিনিটের মধ্যেই এটি বন্ধ করে দিতে পারি, এতো দ্রুত যে আপনি অবাক হয়ে যাবেন।ট্রাম্প আরও দাবি করেন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইরানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। তিনি বলেন, ‘তারা প্রথমে হামলার শিকার হয়ে বিস্মিত হয়েছিল। কিন্তু এরপর তারা ভালোভাবে লড়াই শুরু করেছে। আমাদের সঙ্গে তাদের শক্ত যোগাযোগ রয়েছে।

স্থলবাহিনী পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তার হাতেঅনেক অপশনরয়েছে এবং যুদ্ধের অগ্রগতি নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে রয়েছে। তিনি বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে এবং তাশিগগিরইসম্ভব। মোজতবা খামেনির অবস্থা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা মনে করি তিনি জীবিত থাকতে পারেন, তবে সম্ভবত গুরুতর আহত ১৫ দফা পরিকল্পনা নিয়ে ইরানের প্রতিক্রিয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের বেশিরভাগ প্রস্তাবে সায় দিয়েছে। আমরা আরও কিছু বিষয় তুলব।

ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সরাসরি ও পরোক্ষ আলোচনাখুব ভালোভাবেএগোচ্ছে এবং তেহরানে ইতোমধ্যেইসরকার পরিবর্তনঘটেছে। তিনি বলেন, ‘আজ ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। তারা এমন অনেক বিষয় দিচ্ছে, যা অনেক আগেই দেয়া উচিত ছিল।তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানে নতুন কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং দিনটিগুরুত্বপূর্ণছিল। ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়ে হরমুজ প্রণালি দিয়ে ২০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে।

তিনি বলেন, ‘আলোচনা খুব ভালো চলছে। তবে কখন কী হয়, বলা যায় না। কারণ আমরা তাদের সঙ্গে আলোচনা করি, আবার বোমা হামলাও চালাতে হয়।তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারবো, আমি বেশ নিশ্চিত। তবে নাও হতে পারে তিনি আরও দাবি করেন, ইরানে ইতোমধ্যেই একাধিক স্তরে নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে এবং নতুন একটি নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্র এখন আলোচনা করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ

পারমাণবিক অস্ত্র না ছাড়লে ইরান নামে দেশই থাকবে না: ট্রাম্প

আপডেট সময় ১১:২৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬