ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

আমি অস্ট্রেলিয়ায় কোনো বক্তব্য দেইনি, অসত্য খবর ছড়ানো হচ্ছে: আজহারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২৯৫ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারীকে সফরের মাঝপথেই দেশ ছাড়তে বলেছে অস্ট্রেলিয়া। সম্প্রতি একাধিক গণমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়েছে। এরপরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে এক ফেসবুক পোস্টে বিষয়টি পরিষ্কার করেছেন জনপ্রিয় এ ইসলামিক বক্তা। বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এক ফেসবুক পোস্টে সংবাদটিকে ভুল ও বিভ্রান্তিকর হিসেবে আখ্যা দেন।

মিজানুর রহমান আজহারী লিখেছেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে আমি অস্ট্রেলিয়াতে অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য, কারণ এখনো পর্যন্ত আমি এখানে কোনো বক্তব্যই দিইনি। প্রিয় সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে বিষয়টি সহজেই যাচাইযোগ্য।

বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয় উল্লেখ করে তিনি বলেন, আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রসাশনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্যেও বাধা সৃষ্টি করা হয়েছিল। অথচ আমি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আমার বহু আলোচনাতেও যা স্পষ্ট প্রতীয়মান বলেও পোস্টে উল্লেখ করেন জনপ্রিয় এ বক্তা।

অপরদিকে এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ইহুদিবিরোধী মন্তব্য এবং অ্যাডলফ হিটলারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে আজহারীর বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও প্রতিবেদনের সত্যতা যাচাই করা যায়নি। এর আগে যুক্তরাজ্যেও আজহারীর ভিসা বাতিল করা হয়েছিল। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংগঠন তাই সতর্ক করে বলেছে, তার বক্তব্য ধর্মীয় উত্তেজনা বাড়াতে পারে এবং চরমপন্থি মতাদর্শকে উসকে দিতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

আমি অস্ট্রেলিয়ায় কোনো বক্তব্য দেইনি, অসত্য খবর ছড়ানো হচ্ছে: আজহারী

আপডেট সময় ০৪:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬