ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী ২ বছরে রুপির বিপরীতে আরও শক্তিশালী হয়েছে টাকা স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান হেলিকপ্টার দুর্ঘটনায় নিভে গেল নেইমারের ঘনিষ্ঠ বন্ধুর প্রাণ প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয় ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী লঞ্চের ভাড়া বাড়ল, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী দলে মধ্যে ফাটল ধরেছে: জামায়াতে আমির

ফের ঢাকায় ভিসা কার্যক্রম চালু করায় অস্ট্রেলিয়াকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

ফের ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্যও অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ জুন) ড. মুহাম্মদ ইউনূসের সাথে যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইল। সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, জুলাই অভ্যুত্থানের আগামী বার্ষিকীতে ‘জুলাই চার্টার ঘোষণা করা হবে। প্রথমবার ভোট দিতে যাচ্ছেন যারা, তারা একটি স্বাধীন ও উৎসব মুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পাবে।

এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান, ইউএনডিপির মাধ্যমে অস্ট্রেলিয়া বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে। রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে তার দেশ বাংলাদেশের পাশে থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

ফের ঢাকায় ভিসা কার্যক্রম চালু করায় অস্ট্রেলিয়াকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

আপডেট সময় ০৫:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫