ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মসজিদে নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ ভূমিকম্পের ৬ দিন পর ধ্বং’স*স্তূ’প থেকে জী’বিত উদ্ধার ৩ বছরের শিশু ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ, আহত বহু পানি সরবরাহ বন্ধের চেষ্টা করলে, হাত কেটে ফেলা হবে: ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের নরওয়ের সম্ভাবনা কম, ব্রাজিলকেই ফেভারিট মানছেন হালান্ড ফ্রান্স কখনোই স্পেনের চেয়ে ভালো দল নয়: ইয়ামাল ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ আগামী চার বছর কেউ ভাঙতে পারবে না ব্রাজিলের এই বিশ্বরেকর্ড ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় প্রকাশ, কিশোরের ১০ বছরের আটকাদেশ

‘ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে যাবে’: প্রতিশোধ অব্যাহত রাখার ঘোষণা ইরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ জুন) এক টেলিভিশন সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক বলেন, “ইহুদিবাদী শাসনব্যবস্থার ওপর ভয়াবহ আঘাত হানার প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করে চলেছি।”

তিনি বলেন, ইরানি জনগণের স্থিতিশীলতা এবং প্রতিরোধকে লক্ষ্যবস্তু করেছে শত্রুরা। তবে ইরানের প্রতিরক্ষা ফ্রন্ট এখন আরও বিস্তৃত এবং তাতে সমাজের সব স্তরের মানুষ যুক্ত।

“আমরা প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলেও, আমাদের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সব ক্ষমতা ব্যবহার করছি,” বলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল রেজা দাবি করেন, ইসরাইল দীর্ঘস্থায়ী যুদ্ধ সহ্য করতে পারবে না। তার ভাষায়, “যুদ্ধ যদি চলতেই থাকে, তাহলে ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে যাবে।”

সাক্ষাৎকারে ইরান একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহারের কথাও প্রকাশ করে। তিনি জানান, এই প্রথমবারের মতো ইসরাইলের বিরুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে এবং শত্রুপক্ষ সেটি ধরতেই পারেনি।

“তাদের জন্য আরও বিস্ময় অপেক্ষা করছে,” বলে হুঁশিয়ারি দেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।

সূত্র: প্রেস টিভি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মসজিদে নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

‘ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে যাবে’: প্রতিশোধ অব্যাহত রাখার ঘোষণা ইরানের

আপডেট সময় ১১:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫